কলেজ স্কোয়ারের কাছে চাঁদপুর সম্মেলনীতে গত ২৩ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় কবি ,ছোটগল্পকার, গায়িকা দীপান্বিতা সেনের ২৫ টি ছোটগল্পের সংকলন ‘আলোতে ছায়া’তে প্রকাশিত হল। প্রকাশক একুশ শতক। প্রধান অতিথি হিসেবে ছিলেন বিখ্যাত চলচ্চিত্রাভিনেতা, অধ্যাপক, লেখক, গায়ক শঙ্কর ঘোষ। এছাড়াও বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিন বিশিষ্ট শিক্ষাবিদ অভিযান বন্দ্যোপাধ্যায়, বংশীবদন চট্টোপাধ্যায়, কাজল সেন। একুশ শতকের তরফ থেকে ছিলেন অরূপ চক্রবর্তী ।
দীপান্বিতা সেনের উদ্দেশে শুরুতে অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের আশীর্বাণীর ভিডিও রেকর্ডিং শোনানো হল। অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা বিধান ঘোষ সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠু ভাবে সঞ্চালনা করলেন এবং তিনি অতিথিদের বরণ করে নিয়েছিলেন অতিথিদের । প্রতিটি বক্তার বক্তব্যই ছিল সাবলীল। তাঁরা সম্মিলিতভাবে গ্রন্থটির প্রকাশ ঘটালেন।
সংগীত পরিবেশন করেছিলেন চন্দ্রা মহলানবিশ, ধ্রুব হালদার, দেবব্রত দত্ত। স্বাগত ভাষণ এবং ধন্যবাদ জ্ঞাপন করলেন লেখিকা স্বয়ং।
অনুষ্ঠানের শেষ পর্বে সম্মিলিত কন্ঠে গাওয়া হল রবীন্দ্র সংগীত –আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে।

