এত কিছু চায়নি সে –
এত আড়ম্বর, এত আয়োজন,
এত বিরুদ্ধ কোলাহল।
এত রঙিন হওয়ার বাসনা
ছিল নিষ্প্রয়োজন।
খাতার পাতায় একটা দুপুর
লিখে দিতে চেয়েছিল সে।
চেয়েছিল ল্যাম্পপোস্টের
আলো -আঁধারিতে খুঁজে নেওয়া
এক ঝিমধরা অভিমানী সন্ধে।
একটা চিনচিনে ব্যথা সর্বক্ষণ
তাকে কুরেকুরে খাক, এটাও।
আর চেয়েছিল শব্দহীন
অপেক্ষার দুটি চোখ।
ভালোবাসার দিনে ‘শনিবারের চিঠি’র নিবেদন

