“লালমাটি প্রকাশন”এর তরফ থেকে গত ডিসেম্বরের শেষে শরৎচন্দ্রের কলকাতাস্থ বাসভবনে (২৪ নম্বর অশ্বিনী দত্ত রোড )প্রকাশিত হল বিশিষ্ট অধ্যাপক, লেখক, চলচ্চিত্র অভিনেতা ,গায়ক শঙ্কর ঘোষের লেখা ‘বাংলা রঙ্গমঞ্চের ইতিহাস’ গ্রন্থটি। গ্রন্থটি উন্মোচনে অংশ নিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক পিনাকেশ সরকার ,‘শনিবারের চিঠি’ পত্রিকার সম্পাদক সাগর মিত্র,স্বর্ণযুগের প্রখ্যাত সুরকার গায়ক দীপঙ্কর চট্টোপাধ্যায় এবং ‘লালমাটি প্রকাশন’-এর কর্ণধার নিমাই গরাই।
শুরুতেই আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় সহ নানান উপহারে বরণ করে নেয়া হল । সমগ্র অনুষ্ঠান সাবলীল ভঙ্গিতে সঞ্চালনা করলেন শঙ্কর ঘোষ ।স্বাগত ভাষণ ও প্রারম্ভিক বক্তব্যও তিনি পেশ করলেন। বক্তারা প্রত্যেকেই বর্তমান কালে এমন গ্রন্থের গুরুত্ব এবং লেখক সম্পর্কে নানা তথ্যসমৃদ্ধ বক্তব্য রাখলেন।এই গ্রন্থ শুধু নাট্যমোদীদের কাছেই নয়, সকল শ্রেণীর পাঠকের কাছেই আকর্ষণীয় হবে বলে বক্তারা আশা ব্যক্ত করেছেন।
উপস্থিত শ্রোতাদের অনুরোধে দীপঙ্কর চট্টোপাধ্যায়, পিনাকেশ সরকার ও শঙ্কর ঘোষ গানও শোনালেন। দু’ঘন্টা ব্যাপী বর্ণময় এই অনুষ্ঠান উপভোগ করলেন দর্শক শ্রোতারা সবাই।

