women-rise-awakening

জাগো নারী….

আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে ৭ মার্চ যোগেন চৌধুরী সেন্টার ফর আর্টস – এর উপেন্দ্রকিশোর সভাগৃহে ছায়ানট (কলকাতা) – এর বিশেষ অনুষ্ঠান ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’ অনুষ্ঠিত হল । চার ঘন্টাব্যাপী অনুষ্ঠানে শতাধিক শিল্পী গানে, কবিতায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন ছায়ানটের সভাপতি সোমঋতা মল্লিক। সহযোগিতায় পাকড়াশী হারমোনিয়াম।

women-rise-awakening

অনুষ্ঠানের শুরুতে সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলামের নারী- ভাবনা সম্পর্কে আলোকপাত করেন সোমঋতা। ছায়ানট (কলকাতা) – এর শিল্পীবৃন্দের কণ্ঠে সমবেত সঙ্গীত ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’ এবং ‘দুর্গম গিরি কান্তার মরু’ পরিবেশিত হয়। রবীন্দ্র-গবেষক ড. মীনাক্ষী সিংহ, ভাস্কর অলকানন্দা সেনগুপ্ত এবং চলচ্চিত্র পরিচালক ও কবি শতরূপা সান্যালকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশেষ সম্মান প্রদান করা হয়। বর্তমান সময়ে দাঁড়িয়ে সমাজে নারীদের অবস্থান সম্পর্কে তাঁদের সুচিন্তিত বক্তব্য অনুষ্ঠানকে সমৃদ্ধ করে। বিশেষ দিনটিকে স্মরণ করে কবিতা আবৃত্তি করেন সুকন্যা রায়, রাজশ্রী বসু, অনিন্দিতা ঘোষ, আশিস বরণ মল্লিক, ড. বৈশাখী দাস, মিতালী মুখার্জী, নিন্নিশা তালুকদার, দেবীমিতা বসু বেরা, মৌমিতা ঘোষ, ববিতা গাঙ্গুলি, শর্মিষ্ঠা রায়, শিউলি ভট্টাচার্য, মাধবী দে, সুচিতা ভট্টাচার্য্য, সায়ন্তনী বসু, সোমা রায়, দীপাঞ্জলি দেব, সুমেকা চ্যাটার্জী, ভাগ্যশ্রী ঘোষ। সঙ্গীতে, কবিতায় দলীয়ভাবে অংশগ্রহণ করেন সুরমূর্চ্ছনা, নবমূর্ছনা, গড়িয়া দীপালোক, ছন্দ ও সুরের ক্যানভাস – এর শিল্পীবৃন্দ।

women-rise-awakening

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন শ্রীতমা মুখোপাধ্যায়।