ও প্রেমের ছোট্ট বিষণ্ণ উল্লাস অ্যান কারসন

ও প্রেমের ছোট্ট বিষণ্ণ উল্লাস

অ্যান কারসন
ভাষান্তর: গৌতম চক্রবর্তী

 

তোমার সাথে সারা রাত থাকতে
আমার ভালো লাগে
চোখ বুজে।

কী সৌভাগ্য!
এই যে আসছ তুমি
তারা-চলা-পথে।

আমি এক দীর্ঘ পথ পাড়ি দিয়েছি
আমার মন আর হৃদয় জুড়ে
সেই পথচিত্র
আর
দেখেছি, তোমাকে সেখানে
রাস্তার ধারে জানুলগ্ন হয়ে
পাশে ছোট্ট যন্ত্রপাতির বাক্স
বোধহয় কিছু সারাচ্ছ।

আমাকে একটা পৃথিবী দাও
আমার যে পৃথিবী ছিল
তুমি তা কেড়ে নিয়েছ।

 

এবছর সাহিত্যে নোবেলজয়ী কবির প্রতি শ্রদ্ধা নিবেদন