থেমেছে রথের চাকা, সকল অহং আজ দলে
বিরোধী ফিরেছে ফের, আপন মেজাজে খাতা খুলে।
আসরে কমল ছিল, কাস্তে হাতুড়ি ঘাস ফুল…
মলিন আখরে লেখা বাড়ির দেয়ালে ঠিক ভুল
শেষের বাসরে জেগে, অলস গণন আজ শুধু
জয়ের খবর এসে, কানেতে খবর ঢালে মধু
সুখের ছায়াও নেই, দেয়াল লিখন ছিল এই
তাইতো বদলে গেছে, মানব বিধান ফলতেই
সামনে বাদল দিন, দলীয় পতাকা এক ওড়ে
দোটানা মনের ভুল দেখতে হবেই সব ছেড়ে…
এসো হে নতুন দিন, থমকে দাঁড়াও এই বাঁকে…
তোমাকে বরণ করি, সুখের সময় যদি ডাকে।

