khudha-bengali-poem

ক্ষুধা

যাপিত জীবন অন্ধকারের পিঠে
ভুঁইফোড় আলো ফোঁটায় নামান্তর
মেহনতের পথে হেটে যাই উদ্বাস্তু শকুন

চেনা শহর খুব অচেনা লাগে
চেনা চেনা মানুষগুলো অচেনা লাগে
ভালোবাসার মানুষগুলো রোজ হারিয়ে যায় 

হারায় না ক্ষুধার ভাতের গন্ধ
ক্ষুধার কোন জাত নেই!