জলরাশির বাঁধ দিয়েছো
জড়িয়ে-জড়িয়ে মস্ত ঢেউ-
সামনে দেখি ছবির মত
ভাসিয়ে রাখ শূন্য নাও।
ভাগ্য জুড়ে চতুর্দিকে
লালচে,ধূসর-রং মাটি,
সর্বদা তার ওপর তোমার
থুইয়ে রাখা লাঙ্গলটি!
পাথর,মাটি,ধুলোয়-ধুলোয়
স্থবির, জড়িয়ে জড়তা-
শূন্য ঢেলে তাই কি তোমার
এগিয়ে দেওয়ার ব্যবস্থা?
আঁধার,তুষার,তপ্ত রোদের
অস্বস্তিতে প্রাণ ভরান,
আলো,অগ্নি,ছায়ায় আবার
অমনি করেন সমাধান।

