football world cup

চলতি বিশ্বকাপ বলতে ইতিহাস রচনার অধ্যায়

ফুটবলই পারে বিশ্বমঞ্চে সবাইকে এক সুতোয় বেঁধে দিতে৷ শান্তির বার্তা দিয়ে সংহতিকে দৃঢ় করতে৷ তারই আহ্বানে শান্তির মহাযজ্ঞ চলছে এবারের বিশ্বকাপ ফুটবল আমেরিকা, মেক্সিকো আর কানাডা শহরে৷ এই প্রথম ৪৮টা দেশ লড়াই করছে বিশ্বকাপ ফুটবলে৷ চারটি করে দলকে এক-একটা গ্রুপে বিন্যাস করে বিশ্বকাপ ফুটবলের দামামা সারা দুনিয়ায় কাঁপাচ্ছে৷ ইতিহাস গড়ার লক্ষ্যে একে অপরকে চ্যালেঞ্জ জানাতে কোনও পিছিয়ে থাকছে না৷ সম্মুখ সমরে ফুটবল মাঠে তাদের শক্তি প্রদর্শন করছে৷ এই বিশ্বকাপে অবশ্যই মহানায়কদের পাশে তরুণ প্রতিভার বিকাশ ঘটবে এই বিশ্বাস কথা বলছে৷ একদিকে যেমন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ান রোনাল্ডো, হ্যারি কেন বা কিলিয়ান এমবাপেদের শিল্পকলা প্রকাশ পাবে, তেমনই নরওয়ের হালান্ড, ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র, জার্মানির আনডাভ, স্পেনের লামিনে ইয়ামাল ও কলম্বিয়ার মুনোজের উপর সবার নজর থাকছে৷

এবারের বিশ্বকাপে আনকোরা কেপ ভার্দে খেলতে এসে চমক দিয়েছে৷ তারা প্রথম ম্যাচে বিশ্বকাপ জয়ী স্পেনকে রুখে দিয়েছে৷ কেউই ভাবতে পারেননি একটা ছোট্ট দ্বীপ রাষ্ট্র কেপ ভার্দো দুরন্ত লড়াই করে পয়েন্ট নিয়েছে৷ এমনকি দ্বিতীয় সাক্ষাৎকারে কেপ ভার্দে উরুগুয়ের মতো শক্তিশালী দলের সঙ্গে পাঞ্জা লড়ে ২-২ গোলে খেলা শেষ করে৷ অবশ্যই কেপ ভার্দে দলকে প্রশংসা করতেই হবে৷ তাদের সাহসিকতাকে সেলাম করতে হবে৷ আবার মিশর অতীতে বিশ্বকাপ খেললেও এই প্রথম বিশ্বকাপ ফুটবলে জয়ের মুখ দেখল৷ তারা ৩-১ গোলে নিউজিল্যান্ডকে পরাস্ত করে নতুন অধ্যায় রচনা করল৷ পাশাপাশি কুয়াসায়োর মতন দল বুক চিতিয়ে লড়াই করতে দ্বিধা প্রকাশ করছে না৷ জার্মানির কাছে ৭-১ গোলে কুরাসায়ো দল বিধ্বস্ত হওয়ার পর ঘুরে দাঁড়িয়ে‍ ইকুয়েডরের সঙ্গে খেলা শেষ করেছে গোলশূন্য ভাবে৷ বিশ্বকাপ ফুটবলের প্রথম দিন থেকে মহাতারকা লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, হ্যারি কেন ও কিলিয়ান এমবাপেকে নিয়ে আলোচনা মুখর৷ তাঁদের পায়ের জাদু, শিল্পকলা ও রণকৌশল সারা বিশ্বকে কাঁপিয়ে রাখে৷

messi footballer

এবারের বিশ্বকাপে মেসি মায়ায় জাগরণ৷ রাজকীয় সম্মানে মেসিকে দেখতে পাওয়া গেছে প্রথম ম্যাচেই৷ আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিল মেসির আর্জেন্টিনা৷ দিয়াগো মারাদোনার উত্তরসুরী ফুটবলের মহানায়ক মেসি প্রথম ম্যাচে হ্যাটট্রিক করে নতুন স্বপ্ন দেখাতে শুরু করলেন৷ আবার তাঁর হাতে বিশ্বকাপ দেখতে অপে‍ক্ষা করছে ফুটবল বিশ্ব৷ দ্বিতীয় সাক্ষাৎকারে আর্জেন্টিনা ২-০ গোলে অস্ট্রিয়াকে হারিয়েছে৷ ওই ম্যাচে দুটো গোল এসেছে মেসির পা থেকে৷ মেসি মাঠে মানেই ফুটবলের জাদুকর৷ ইতিহাসে নতুন অধ্যায়৷

ronaldo

পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এমন একজন ফুটবলার, যিনি বয়সকে পাত্তা দিতে চান না৷ তাঁর ফুটবল শিল্প যেন কথা বলে৷ হয়তো প্রথম খেলায় কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করলেও, পরের ম্যাচে দুর্ধর্ষ ভূমিকা দেখতে পাওয়া গিয়েছে উজবেকিস্তানের বিপক্ষে৷ পর্তুগাল ৫-০ গোলে জয় তুলে নিয়ে বুক বাজিয়ে বলতে চেষ্টা করেছে, আমরা লড়াই থেকে পিছিয়ে নেই৷ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পা থেকে এসেছে দুটো গোল৷ বিশ্বকাপ ফুটবলে নতুন ইতিহাসে রোনাল্ডো বিশ্বকর্মা হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে৷
জার্মানি হয়তো বিশ্বকাপ জয়ের লক্ষ্যে প্রধান দাবিদার৷ প্রথম খেলাতে জার্মানি বড় ব্যবধানে জয় তুলে নিয়েছিল কুরাসায়োর বিপক্ষে৷ জার্মানি ৭-১ গোলে জিতেছে৷ জার্মানির ফুটবলার দেনিজং উন্দভের দিকে সবার চোখ থাকবে৷ ব্রাজিল প্রথম ম্যাচটা ড্র করে ১-১ গোলে মরক্কোর বিরুদ্ধে৷ ব্রাজিলের এই ফলাফলে ফুটবল ভক্তরা বেশ হতাশ হয়ে যান৷ বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের আলাদা ঐতিহ্য আছে৷ ব্রাজিল নামের সঙ্গে বিশ্বকাপ যেন পরিপূরক৷ ব্রাজিল দলে নেইমার মাঠে নামতে অন্য চেহারা দেখতে পাওয়া গেল বিশ্বকাপে৷ তবুও ব্রাজিলের প্রতি সবার ভালোবাসা আর আবেগ ছড়িয়ে রয়েছে৷ দীর্ঘ ৯৮১ দিন বাদে ব্রাজিলের জার্সিতে নেইমারকে দেখতে পেয়ে সবাই মুগ্ধ৷

স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম একাদশে না থাকলেও, পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নামতে দলের আস্ফালন চোখে পড়ল৷ পাশাপাশি স্বপ্নের ফুটবলার হিসেবে ভি‍নিসিয়াস নাম লিখিয়ে ফেললেন জোড়া গোল করে৷ ব্রাজিল জয় পেল ৩-০ গোলে এবং গ্রুপের শীর্ষ দল হিসেবে নকঅউট পর্যায়ে চলে গেল৷ পরপর তিনটি ম্যাচে গোল করার কৃতিত্বে ভিনিসিয়াস জুনিয়রের পাশে ব্রাজিলের জেয়ারজিনকে, রোমারিও, রোনাল্ডো ও রিভাল্ডোর পাশে নাম লেখালেন৷ সেই সঙ্গে তিনি তিন ম্যাচে চারটি গোল করে ফ্রান্সের এমবাপে, নরওয়ের হালান্ডকে ধরে ফেললেন৷

football world cup

এই বিশ্বকাপে উজ্জ্বল তারা বলতেই স্পেনের তরুণ প্রতিভা লামিনে ইয়ামাল৷ স্পেন দলের আক্রমণের ঝড় বলতেই ইয়ামাল৷ ঠিক এইভাবে ফ্রান্সের কিলিয়ান এমবাপে বিশ্বকাপ ফুটবলে অভিষেক বছরে গোলের ঝড় তুলে দিলেন৷ এমবাপের ফ্রান্স প্রথম ম্যাচ থেকে দাপটের সঙ্গে খেলে চলেছে৷ প্রথম সাক্ষা!কারে সেনেগালকে ১-৩ গোলে হারিয়ে ফ্রান্স তার পরিচয় এঁকেছে৷ তিন গেলের মধ্যে এমবাপের পা থেকে এসেছে দুটো গোল৷ ইরাকে‍র বিপক্ষে ৩-০ গোলে জয় পায় ফ্রান্স৷ এই ম্যাচেও এমবাপে দুটো গোল করে বলতে পারছেন বিশ্বকাপ ফুটবলে বাজিমাত করতে সাহস দেখাতে পারি৷