অনুবাদ কবিতা
নাম নিয়ে আদৌ ভাবিনি—
আছে না নেই কে জানে।
কেউ ডেকেছে, “আরে শুনছো!”
কেউ বলেছে, “এই যে!”
বন্ধুরা ডেকেছে, “এই, শোন!”
যার যেমন ইচ্ছে
হয়েছে, সে তেমন করে
আমায় ডেকেছে।
তারপর একদিন,
হঠাৎ এক মোড়ে
তুমি যখন আমায়
“গুলজার” বলে
ডাকলে—
মনে হলো,
ঝিনুক খুলে যেন
মুক্তো বেরিয়ে এলো।
আর হঠাৎ যেন
আমার অস্তিত্ব
অর্থবহ হলো।
আহ, কী সুন্দর এই নাম!
আবার আমায় এই
নাম ধরে ডাকো।

